ব্রঙ্কিয়েক্টেসিস (Bronchiectasis)

শেয়ার করুন

বর্ণনা

এটি ব্রঙ্কিয়েক্টেসিয়া (Bronchiectasia) নামেও পরিচিত। এই অবস্থায় ব্রঙ্কিয়াল টিউব স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় ও বড় হয়ে যায়। এর কারণে ফুসফুসে সহজেই মিউকাস ও ব্যাকটেরিয়া সৃষ্টি হয় যার কারণে শ্বাসনালীতে ইনফেকশন ও ব্লকেজ দেখা যায়। চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্ণভাবে ভাল না হলেও ব্যক্তি পুনরায় সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করতে পারে।

কারণ

ফুসফুসের ইনফেকশনের কারণে শ্বাসনালীর প্রাচীর ক্ষতিগ্রস্ত হলে ব্রঙ্কিয়েক্টেসিস হয়ে থাকে। যেসব ইনফেকশনের কারণে এই রোগ হয়ে থাকে সেগুলো হলোঃ

  • নিউমোনিয়া
  • হুপিং কাশি বা হাঁচি
  • টিউবারকুলেসিস
  • ফাঙ্গাল ইনফেকশন

লক্ষণ

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:

ঝুঁকিপূর্ণ বিষয়

যে সকল বিষয়ের কারণে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় সেগুলো হলোঃ

  • পাকস্থলি থেকে নিঃসৃত গ্যাস্ট্রোইসোফ্যাগাল রিফ্লাক্স বা ক্ষতিকর পদার্থ নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণের ফলে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়া।
  • অ্যালার্জি, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, ইনফ্লামেটরী বাওয়েল ডিজিজ বা এইচ-আই-ভি ইনফেকশনে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে।
  • জন্ম বা বংশগত সমস্যা যেমন- সিস্টিক ফাইব্রোসিস।
  • খাবার খাওয়ার সময় হঠাৎ করে শ্বাসনালীতে খাবার আটকে যাওয়া।
  • বুকের টিউমারের আকার বেড়ে যাওয়া এবং এর কারণে শ্বাসনালী ব্লক হয়ে যাওয়া।
  • মিজেলস, হুপিং কাশি, টিউবারকুলেসিস ও নিউমোনিয়ার কারণে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়া।

যারা ঝুঁকির মধ্যে আছে

লিঙ্গঃ পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভবনা ১ গুণ কম। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।

জাতিঃ শ্বেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ১ গুণ কম। হিস্পানিকদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ৩ গুণ কম। অন্যান্য জাতিদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ২ গুণ কম।

সাধারণ জিজ্ঞাসা

রোগীর মধ্যে নিম্নলিখিত লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবেঃ

  • জ্বর থাকা।
  • হাঁচি ও কাশি হওয়া।
  • লক্ষণের তীব্রতা না কমা।

ধূমপানের কারণে ব্রঙ্কাসে জ্বালপোড়া হয়। এর কারণে ব্রঙ্কাসে ইনফ্লামেশন হয় এবং তা ক্ষতিগ্রস্ত হয় যা নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও ধূমপানের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্থ হয় যার ফলে এমফাইসিমা, ক্রনিক ব্রঙ্কাইটিস ও ফুসফুসের ক্যান্সার হতে পারে। তাই সকলেরই ধূমপান থেকে বিরত থাকা উচিৎ।

হেলথ টিপস্‌

কিছু কিছু ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয় না, অন্যান্য ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে এই রোগ ভাল হয়ে যায়। তাই এই রোগের সাথে সম্পর্কিত অন্যান্য সমস্যার ঝুঁকি এড়াতে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শিশুদের সঠিক সময়ে টিকা বা ভ্যাকসিন দিতে হবে।

বিশেষজ্ঞ ডাক্তার

ডাঃ মোঃ মাহবুব হাসান

মেডিসিন ( Medicine), ডায়াবেটোলজিষ্ট ( Diabetologist)

এমবিবিএস(ডিএমসি), এফসিপিএস(মেডিসিন), এফপি, এমআরসিপি(মেডিসিন), প্রথম পর্ব (ইউ কে), সিসিড(বারডেম)

মেজর জেনারেল ডাঃ এম এ মঈদ সিদ্দিকি (অবঃ)

মেডিসিন ( Medicine), গ্যাস্ট্রোএন্টেরোলজি ( খাদ্যনালী, পরিপাকতন্ত্র) ( Gastroenterology)

এমবিবিএস, এফসিপিএস, এমসিপিএস(বিডি), এফআরসিপি(আয়ারল্যান্ড), এফআরসিপি(এডিন), এফসিপিএস(পাক), এফএসিপি(ইউএসএ)

প্রফেসর ডাঃ খ্রীষ্টফার এ বাড়ৈ

মেডিসিন ( Medicine)

এমবিবিএস(ঢাকা), ডিটিএম এন্ড এইচ লিভারপুল(ইউকে), এমপিএইচ(ঢাকা)

ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম(সোহান)

মেডিসিন ( Medicine), এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম ( হরমোন) ( Endocrinology & Metabolism)

এমবিবিএস, ডিইএম, এমএসিই(ইউএসএ), এমডি(এন্ডক্রাইনোলজি পার্ট-২)

ডাঃ মোঃ ইলিয়াস ভূঞা

মেডিসিন ( Medicine)

এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন শেষ পর্ব), এমআরসিপি(পার্ট-২)

ডাঃ সৈয়দা আদিব সুলতানা

মেডিসিন ( Medicine)

এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন)

ডাঃ মোঃ সাইদুল ইসলাম

পালমোনোলজি ( ফুসফুস) ( Pulmonology)

এমবিবিএস, ডিটিসিডি, এমডি(চেষ্ট)

ডাঃ মোহাম্মদ মশিউর রহমান

মেডিসিন ( Medicine)

এমবিবিএস(ডিইউ)